✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

শেখ হাসিনার মামলায় সবশেষ সাক্ষীর চতুর্থ দিনের জেরা আজ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-০৭, | ১৩:০৬:৫৭ |

শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ সর্বশেষ সাক্ষী মামলার মূল তদন্তকারী কর্মকর্তা মো. আলমগীরকে চতুর্থ দিনের মতো  জেরা করবেন ট্রাইব্যুনাল নিযুক্ত শেখ হাসিনার পক্ষের আইনজীবী।

বুধবার (৮ অক্টোবর) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইবুনাল-১ এ এই জেরা অনুষ্ঠিত হবে। এর আগে গত তিনদিন একই সাক্ষীকে জেরা করা হয়।

সাক্ষ্যে এই তদন্ত কর্মকর্তা জানান, জুলাইতে আইনশৃঙ্খলা বাহিনী এবং সরকার দলীয় সশস্ত্র সন্ত্রাসী দেশের ৫০টিরও অধিক জেলায় মারণাস্ত্র ব্যবহার করেছে। ৪১ জেলার ৪৩৮ টি স্পটে গণহত্যা চলেছে।

শেখ হাসিনার বিরুদ্ধে এ মামলায় ২৫ কার্যদিবসে মোট ৫৪ জন সাক্ষ্য দিয়েছেন। প্রত্যেকেই জুলাই গণহত্যার দায়ে শেখ হাসিনাসহ সব আসামির সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে।

এছাড়া আশুলিয়াতে ৬ লাশ পোড়ানোর মামলার সাক্ষ্যগ্রহণ হবে ট্রাইবুনাল-২ এ। মঙ্গলবার প্রসিকিউশন জানায়, চলতি সপ্তাহেই গুমের বেশ কয়েকটি ঘটনার তদন্ত প্রতিবেদন জমা দেবে তদন্ত সংস্থা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..