✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

৯ ঘণ্টা না খেয়ে পাহাড়ে আটকা ছিলেন মানসী সেনগুপ্ত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-০৭, | ১২:৫৬:৪৭ |
শনিবার রাত থেকে টানা বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের উত্তরবঙ্গ। অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে পাহাড়ে। কোথাও সেতু ভেঙে পড়েছে, কোথাও ধসে ক্ষতিগ্রস্ত বাড়ি-রাস্তাঘাট। এমন অবস্থায় দার্জিলিং ঘুরতে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি ওপার বাংলার অভিনেত্রী মানসী সেনগুপ্ত।
 
কার্শিয়ং থেকে তাকদা যাওয়ার পথে টানা ৯ ঘণ্টা রাস্তায় আটকে ছিলেন তিনি। সঙ্গে ছিল তার ছয় মাসের পুত্র এবং পাঁচ বছরের কন্যা। তাকদা পৌঁছে হাড়হিম করা সেই অভিজ্ঞতার কথা একটি ভিডিও বার্তায় জানান এ অভিনেত্রী। সপরিবারে দার্জিলিংয়ে এয়ার বিএনবি’র এক স্টেকেশনে ছিলেন মানসী সেনগুপ্ত।
 
সেখান থেকেই বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার কথা ছিল তাঁদের। তবে একাধিক রাস্তায় ধস নামায় আটকে গিয়ে প্ল্যানবদল করতে হয়!
 
 
মানসী বলেন, ‘আমরা কার্শিয়াং থেকে তাকদা যাচ্ছি। আমি জীবনে এত বৃষ্টি দেখিনি। কাল থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, সেটাতে অসুবিধা নেই শীতের জায়গা। তবে তাকদা যাওয়ার পথে গত এক ঘণ্টা ধরে আটকে রয়েছি। রাস্তা পরিষ্কার হয়ে কখন পৌঁছব ঠিক নেই।’
 
এ সময় মানসীর কোলে ছিল ছয় মাসের পুত্র সন্তান। মেয়েও ছোট। বাচ্চার খাবার সঙ্গে থাকলেও প্রায় ৯ ঘণ্টা না খেয়ে পাহাড়ি রাস্তায় আটকে থাকতে হয়েছিল অভিনেত্রীকে। বিষয়টি কতটা গুরুতর প্রথমে তা আঁচ করতে পারেননি তিনি। পরে পরিস্থিতির কথা জানাতে সমাজমাধ্যমে দুটি ভিডিও পোস্ট করেছিলেন অভিনেত্রী। কিভাবে উদ্ধারকারী গাড়ি ধস সরিয়ে রাস্তা পরিষ্কার করছে সেই দৃশ্য দেখা গেছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..