✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

নিউমুরিং টার্মিনাল পরিচালনা বিদেশি প্রতিষ্ঠানের হাতে যাবে কি না— এ বিষয়ে রায় আজ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১২-০৪, | ১২:৩৬:১২ |

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানের হাতে যাবে কি না, এ বিষয়ে আজ রায়ের মাধ্যমে সিদ্ধান্ত জানাবেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের দ্বৈত বেঞ্চ এই রায় ঘোষণা করবেন।

 

 

 

এর আগে, গত ২৫ নভেম্বর নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানকে দিয়ে পরিচালনার বিষয়ে করা চুক্তি নিয়ে দায়ের করা রুলের শুনানি শেষে এ রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়।

রিটকারীদের পক্ষে শুনানিতে আইনজীবীরা বলেন, চট্টগ্রাম বন্দর দেশের নিরাপত্তার সাথে জড়িত। নির্বাচিত সরকার ছাড়া এই বন্দর পরিচালনার দায়িত্ব বিদেশিদের হাতে অন্তর্বর্তী সরকার দিতে পারেন না।

 

 

 

যদিও পরে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল বলেন, দেশের স্বার্থ রক্ষা করেই বন্দর পরিচালনার দায়িত্ব বিদেশিদের দেয়া হচ্ছে। অন্তর্বর্তী সরকারও এই ক্ষমতা রাখে।

এর আগে, গত ৩০ জুলাই এনসিটি পরিচালনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়া কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট।

 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..