✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

অজুর পর যে দোয়া পাঠে খুলবে জান্নাতের ৮ দরজা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১২-০৪, | ১২:২৫:২১ |
পবিত্রতা ও পরিচ্ছন্নতা মুসলিমের অন্যতম বৈশিষ্ট্য।  অজু হলো পবিত্র ও পরিচ্ছন্ন থাকার অন্যতম উপায়। নামাজ, কোরআন তিলাওয়াতসহ যেকোনো ইবাদতের জন্য অজু করা আবশ্যক। রাসুল (সা.) সুন্দরভাবে অজুর পর নিম্নের দোয়াটি পাঠকারীর জন্য জান্নাতের সুসংবাদ ‍দিয়েছেন।
দোয়াটি হলো- 

أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّداً عَبْدُهُ وَرَسُولُهُ، اللَّهُمَّ اجْعَلْنِي مِنَ التَّوَّابِينَ وَاجْعَلْنِي مِنَ الْمُتَطَهِّرِينَ

উচ্চারণ : আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসুলুহু, আল্লাহুম্মাজ আলনি মিনাল মুতাতাহহিরিন।

অর্থ : আমি সাক্ষ্য দিচ্ছি যে একমাত্র আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তাঁর কোনো অংশীদার নেই এবং আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ (সা.) তাঁর বান্দা ও রাসুল। হে আল্লাহ, আপনি আমাকে তাওবাকারীদের অন্তর্ভুক্ত করুন এবং পবিত্রতা অর্জনকারীদের মধ্যে অন্তর্ভুক্ত করুন।

ওমর ইবনুল  খাত্তাব (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) ইরশাদ করেছেন, ‘যে ব্যক্তি সুন্দরভাবে অজু করবে অতঃপর এই দোয়া পড়বে ... তার জন্য জান্নাতের আট দরজা খোলা হবে।

সে যেটা দিয়ে ইচ্ছা সেটা দিয়ে তাতে প্রবেশ করবে। ’ (মুসলিম, হাদিস নম্বর : ২৩৪, তিরমিজি, হাদিস : ৫৫)

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..