✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

এইচএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের তারিখ জানাল শিক্ষা বোর্ড

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-১৩, | ১০:৪৫:৫৮ |

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের তারিখ ঘোষণা করেছে বোর্ডগুলো। এ ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হবে ১৭ অক্টোবর থেকে। আগামী ২৩ অক্টোবর পর্যন্ত চলবে এ আবেদনের প্রক্রিয়া।

সোমবার (১৩ অক্টোবর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবিরের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, পুনর্নিরীক্ষণের জন্য আবেদন গ্রহণ করা হবে ওয়েবসাইটের মাধ্যমে। আবেদন প্রক্রিয়ার বিস্তারিত নির্দেশনা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট ও জাতীয় দৈনিকে প্রকাশ করা হবে।

এতে আরও বলা হয়, পুনর্নিরীক্ষণের আবেদন শুধু অনলাইন মাধ্যমে করা যাবে। শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা অন্য কোনো অফিসে সরাসরি আবেদন গ্রহণ করা হবে না।

এর আগে আগামী ১৬ অক্টোবর ঘোষণা করা হবে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল। শিক্ষার্থীরা ওয়েবসাইটে বা মোবাইলের ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়েও এ ফল জানতে পারবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..