✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

ঢাকা সেনানিবাসের ‘এমইএস’ ভবনকে সাময়িক কারাগার ঘোষণা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-১৩, | ১০:৩৭:০৬ |

ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করেছে সরকার। রোববার (১২ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-১ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

উপসচিব মো. হাফিজ-আল-আসাদের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর ৫৪১(১) এর ক্ষমতাবলে The Prisons Act, 1894 (ix of 1894) এর ধারা (বি) অনুসারে ঢাকা সেনানিবাসের বাশার রোড সংলগ্ন উত্তর দিকের ‘এমইএস’ বিল্ডিং নম্বর-৫৪ কে সাময়িকভাবে কারাগার হিসাবে ঘোষণা করা হলো।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই আদেশ জারি করা হয়েছে জানিয়ে প্রজ্ঞাপনে আরও বলা হয়, অবিলম্বে এ আদেশ কার্যকর হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..