✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

সমুদ্র উষ্ণতায় ক্ষতিগ্রস্ত ইউনেস্কো স্বীকৃত প্রবাল প্রাচীর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-২৩, | ০৯:০২:৫৫ |

অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলে অবস্থিত ইউনেস্কো স্বীকৃত নিংগালু রিফ সাম্প্রতিক তাপমাত্রা বৃদ্ধিতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। চলতি বছরের সমুদ্র-উষ্ণতার ঢেউয়ে (marine heatwave) প্রবালগুলো মারাত্মকভাবে ফ্যাকাশে  হয়ে গেছে।

এ বছরই প্রথমবার অস্ট্রেলিয়ার দুই উপকূল—পূর্বে গ্রেট ব্যারিয়ার রিফ ও পশ্চিমে নিংগালু রিফে—একসঙ্গে প্রবাল ব্লিচিংয়ের ঘটনা ঘটেছে। বিজ্ঞানীরা এটিকে নজিরবিহীন এবং জলবায়ু পরিবর্তনের সরাসরি ফলাফল বলে উল্লেখ করছেন।

তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি থাকায় প্রবালগুলো দীর্ঘ সময় ধরে চাপের মুখে রয়েছে। এতে তাদের জীবিত থাকার সম্ভাবনা কমে যাচ্ছে।

বিশ্বের সামুদ্রিক উষ্ণতার রেকর্ড বলছে, গত দশক ছিল সবচেয়ে উষ্ণ, আর সাগর শোষণ করেছে বিশ্ব উষ্ণায়নের ৯০ শতাংশ তাপ।

বিজ্ঞানীরা বলছেন, যদি দ্রুত বৈশ্বিক কার্বন নিঃসরণ না কমানো হয়, তাহলে ভবিষ্যতে প্রবাল প্রাচীরগুলো টিকে থাকা কঠিন হয়ে পড়বে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..