✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

কবে মাঠে ফিরছেন জানালেন তামিম ইকবাল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-২৯, | ০৭:২৮:৪৫ |

গেল বছর জাতীয় দল থেকে অবসর নেয়ার পরেও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলে যাচ্ছিলেন তামিম ইকবাল। তবে মার্চে ডিপিএলের ম্যাচ চলাকালে তারকা এই ওপেনারের হার্ট অ্যাটাক হয়। এরপর থেকেই মাঠের বাইরে রয়েছেন তামিম। তখন থেকেই ধারণা করা হচ্ছিল, তার মাঠে ফিরতে আরো লম্বা সময় লাগবে।

এবার তামিম নিজেই তার ফেরার সময় জানালেন। বিপিএলের আগেই ব্যাট হাতে ফিরছেন তিনি। সম্প্রতি এক গণমাধ্যমকে তামিম বলেন, বিপিএল খেলার চেষ্টা করব। আমি প্রস্তুতি শুরু করেছি। জিমে অন্য কাজগুলো করছি। ব্যাটিং শুরু করতে

বিপিএলের আগে মাঠে গড়াবে এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট। এজন্য এনসিএলের কয়েকটা ম্যাচ খেলার কথাও ভাবছেন তামিম। তিনি বলেন, ‘সুযোগ আছে খেলার (এনসিএলে)। পুরোটা না খেললেও ২-৩টা ম্যাচ হয়তো খেলব।’

আন্তর্জাতিক ম্যাচে ধারাভাষ্য দিয়েছেন তামিম ইকবাল। তবে এই প্রোফেশনে ক্যারিয়ার আগানোর কথা এখনও ভাবেননি তামিম। তিনি বলেন, ‘এটা নিয়ে খুব বেশি চিন্তা করিনি। সামনেও হয়তো ধারাভাষ্য করতে পারি। আমার কাছে যদি মনে হয় এটা পেশা হতে পারে তাহলে অবশ্যই।’

তামিম আরও বলেন, ‘আমি আগেও বলেছি, এখনও বলছি ধারাভাষ্য করা সহজ না। প্রথমবারের মতো শুনে অনেকের কাছে হয়তো ভালো লেগেছে। বারবার শুনে ভালো নাও লাগতে পারে। একটা জিনিস পেশা হিসেবে নিলে অনেক সিরিয়াসলি নিতে হবে।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..