✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

বরিশালে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-২৭, | ০৫:৩৩:৪০ |

বরিশালের উজিরপুর উপজেলায় নামাজ পড়তে মসজিদে যাওয়ার পথে এক বাবাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তার মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে। আজ রবিবার দুপুরে উপজেলার খাটিয়ালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন উজিরপুর মডেল থানার ওসি আব্দুস সালাম।

ঘটনার পর এলাকাবাসী ঘাতক ছেলেকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

নিহত ব্যক্তি মো. শাহআলম খান (৬৫), পশ্চিম খাটিয়ালপাড়া গ্রামের বাসিন্দা ও মৃত আব্দুর রহমান খানের ছেলে। আটককৃত ছেলে মো. শাহরিয়ার শিমুল (৩৫), তার প্রথম স্ত্রীর সন্তান।

 

প্রতিবেশীরা জানান, শিমুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং টাকার জন্য প্রায়ই বাবার সঙ্গে ঝগড়া করতেন। রোববার সকাল ১১টার দিকে তাদের মধ্যে তর্ক-বিতর্ক হয়। এরপর বেলা দেড়টার দিকে শাহআলম মসজিদে নামাজ পড়তে বের হলে পথেই শিমুল তাকে ধরে ছুরিকাঘাত করে। গলার নিচ থেকে বুকের ওপর ছুরিকাঘাত করে, এবং ছুরিটি গলায় আটকে যায়।

বাবার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে শিমুলকে ধরে গাছের সঙ্গে বেঁধে ফেলে। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই শাহআলমের মৃত্যু হয়।

উজিরপুর মডেল থানার ওসি আব্দুস সালাম বলেন, ‘ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ছেলে শাহরিয়ার শিমুলকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

-বরিশাল প্রতিনিধি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..