✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

গোসলে নেমে যুবকের মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-২৭, | ০৫:৩৩:০১ |

গাইবান্ধার ফুলছড়িতে বহ্মপুত্র নদে গোসলে করতে গিয়ে আল-আমিন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২৭ জুলাই) বিকাল ৪টায় উপজেলার ফজলুপুর ইউনিয়নের পশ্চিম খাটিয়ামারি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আল-আমিন ওই এলাকার ফজলের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে ফজলুপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মুক্তার হোসেন।

 

প্যানেল চেয়ারম্যান ও স্থানীয় জানান, আল-অমিন সপ্তাহখানেক আগে বিয়ে করেছেন। আজ রোববার বিকাল ৪টার দিকে নতুন বউসহ বাড়ির পাশের ঘাটে বৃহ্মপুত্র নদে গোসল করতে যায় আল-আমিন। এরই একপর্যায়ে দৌড়ে এসে ডিগবাজি দিয়ে নদে ঝাপিয়ে পড়েন। দীর্ঘক্ষণ পরেও সে ফিরে না আসায় পরিবারের সদস্যরা ও এলাকাবাসী খোঁজাখুঁজি শুরু করে। পরে পানির নিচ থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়। ওই স্থানে পানি কম থাকায় তার মাথা মাটিতে ঠেকে গিয়ে ঘাড় ভেঙ্গে যায়। ঘটনাস্থলেই আল-আমিনের মৃত্যু হয়।

ফজলুপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মুক্তার হোসেন বলেন, পানিতে লাফ দেওয়ার সময় কোনো শক্ত কিছুর সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে ফুলছড়ি থানা পুলিশকে অবগত করা হয়েছে জানা তিনি।

-গাইবান্ধা প্রতিনিধি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..