✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

মাইলস্টোন দুর্ঘটনায় নিহত মাহতাবের সমাধিতে বিমানবাহিনীর শ্রদ্ধা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-২৭, | ০৫:২৮:০৬ |

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৭ম শ্রেণির শিক্ষার্থী মো. মাহতাব রহমান ভূইয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ বিমানবাহিনী।

রোববার (২৭ জুলাই) দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার চুলাশ উখারি ভূইয়া বাড়িতে আসেন বিমানবাহিনীর প্রতিনিধি দল।

বিমানবাহিনীর উইং কমান্ডার আতিক হাসান পিএসসি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। মাহতাবের বাড়িতে এসে স্বজনদের সাথে দেখা করে তাদের সান্ত্বনা দেওয়ার পর মাহতাবের সমাধিতে ফুলের শ্রদ্ধা ও দোয়া নিবেদন করা হয়।

 

উইং কমান্ডার আতিক হাসান পিএসসি সাংবাদিকদের বলেন, বিমান বাহিনী এবং বিমান বাহিনীর প্রধানের পক্ষ থেকে প্রয়াত মাহাতাবের সমাধিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়েছে। আমরা সবাই শোকাহত। আমরা যেন এই শোক কাটিয়ে উঠতে পারি। যারা আহত আছেন তারাও যেন দ্রুত আরোগ্য লাভ করে আমরা সেই দোয়া করছি।

মাইলস্টোন ট্রাজেডির তদন্ত কার্যক্রম অব্যাহত আছে উল্লেখ করে উইং কমান্ডার আতিক হাসান জানান, নিহত ও আহতদের পরিবারকে যে সহযোগিতা করা হচ্ছে তা আইএসপিআর এর মাধ্যমে জানানো হবে।

প্রসঙ্গত, গত ২১ জুলাই রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় সপ্তম শ্রেণির মাহতাব রহমান ভূইয়া গুরুতর আহত হয়। দুর্ঘটনায় তার শরীরের প্রায় ৭০ শতাংশ পুড়ে গিয়েছিল। পরে সেনাবাহিনী উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) চিকিৎসাসেবা দেওয়া হয়। গত বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর ১টা ৫০ মিনিটের দিকে মাহতাবের মৃত্যু হয়। ওইদিন রাতেই দেবিদ্বার চুলাশ উখারি গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। নিহত মাহতাব ওই এলাকার মিনহাজুর রহমান ভূইয়ার ছেলে।

-কুমিল্লা প্রতিনিধি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..