✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

গেইলকে ছাড়িয়ে পাওয়েলের নতুন মাইলফলক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-২৭, | ০৫:২০:৩৯ |

ক্যারিবীয় কিংবদন্তি ক্রিস গেইলকে ছাড়িয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে নতুন রেকর্ড গড়েছেন রোভম্যান পাওয়েল। তিনি মেরুন জার্সিধারীদের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন তিনি।

রবিবার বাংলাদেশ সময় সকালে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে ২২ বলে ২৮ রানের ইনিংস খেলেন পাওয়েল। এতেই গেইলকে ছাড়িয়ে ক্যারিবীয় ক্রিকেটে এই মাইলফলক স্পর্শ করেন তিনি।



সিরিজের আগের তিন ম্যাচে পাওয়েলের স্কোর ছিল মাত্র ১, ১২ ও ৯। তবে এই ইনিংসে দুইটি চার ও দুইটি ছক্কায় নিজস্ব স্টাইলে পাওয়ার-হিটিংয়ের ঝলক দেখান তিনি।

৯৯ টি-টোয়েন্টি ম্যাচে পাওয়েলের রান এখন ১৯২৫। আর ৭৯ টি-টোয়েন্টিতে গেইলের রান ছিল ১৮৯৯। ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি ক্রিকেটে রান সংগ্রহের তালিকার শীর্ষে থাকা নিকোলাস পুরান ১০৬ ম্যাচে করেছেন ২২৭৫ রান। পাওয়েল এখন তার চেয়ে প্রায় ৩০০ রান পিছিয়ে আছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..