✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

মরক্কোকে হারিয়ে রেকর্ড ১০ম শিরোপা নাইজেরিয়ার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-২৭, | ০৫:০৯:৫১ |

দ্বিতীয়ার্ধে দারুণ এক প্রত্যাবর্তনের মাধ্যমে স্বাগতিক মরক্কোকে ৩-২ গোলে হারিয়ে নারী আফ্রিকা কাপ অব নেশন্স (ওয়াফকন)–এ রেকর্ড গড়া দশম শিরোপা জিতেছে নাইজেরিয়া। রাবাতে অনুষ্ঠিত ফাইনালের প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে গিয়েছিল মরক্কো। ঘিজলানে চেববাকের দুর্দান্ত বাঁকানো শট এবং সানা মাসৌদির গোলে স্বাগতিকরা আত্মবিশ্বাসী লিড নেয়।

কিন্তু দ্বিতীয়ার্ধে নাটকীয় রূপ নেয় ম্যাচটি। ৬৪তম মিনিটে ফোলামিদে ইজামিলুসির ক্রসে নুহাইলা বেনজিনার হ্যান্ডবল থেকে পাওয়া পেনাল্টি থেকে গোল করেন এসথার ওকোরোনকো। এরপর ৭১তম মিনিটে ওকোরোনকোর পাস থেকেই ইজামিলুসি সমতায় ফেরান দলকে।

পুরো ম্যাচে অনুপ্রেরণাদায়ী ভূমিকা রাখা ওকোরোনকো ৮৮তম মিনিটে বদলি খেলোয়াড় জেনিফার একেচিনিকে দিয়ে জয়সূচক গোল করান।

রাবাতের ২১ হাজার দর্শক ধারণক্ষম স্টেডিয়াম শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই স্তব্ধ হয়ে পড়ে—সুপার ফ্যালকনদের অবিশ্বাস্য কামব্যাকের সামনে হতবাক হয়ে যান স্থানীয় দর্শকরা। নাইজেরিয়ান খেলোয়াড়রা তখন মাঠেই উল্লাসে লুটিয়ে পড়েন। ‘মিশন এক্স’ নামে এই অভিযান সফল করে ২০১৮ সালের পর আবারও শিরোপা ঘরে তোলে সুপার ফ্যালকনরা। ওয়াফকনের ফাইনালে তাদের শতভাগ জয়ের রেকর্ডও অক্ষুন্ন থাকে।

সুপার ফ্যালকনরা এর আগে দক্ষিণ আফ্রিকা (২০০০) এবং ক্যামেরুনকে (২০১৬) হারিয়ে স্বাগতিকদের বিপক্ষে ফাইনালে জয় পেয়েছিল। এবার মরক্কোকে হারিয়ে সেই তালিকায় আরেকটি নাম যোগ করল।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..