সর্বশেষ :
ট্রাম্প-শি বৈঠক শেষে ধোঁয়াশা: কে কার কথা মানলেন, কী হলো পর্দার আড়ালে? পিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে ছাঁটাইয়ের পথে নওয়াজ-শফিকরা ভারত-চীনে ফিফার ‌‘লোভাতুর’ চোখ নিউজিল্যান্ডের বিরুদ্ধে নতুন কম্বিনেশনে মাঠে নামছে ইংল্যান্ড ইরান যুদ্ধের ৭৭ দিন, হঠাৎ কেন নরম হলো বড় শক্তিগুলো ইরানকে আলোচনায় বসার এবং হরমুজ প্রণালি উন্মুক্ত করার আহ্বান জার্মান চ্যান্সেলরের যুক্তরাষ্ট্রের বহরে নতুন নতুন অস্ত্র, কি বার্তা দিচ্ছে? ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, যুক্তরাষ্ট্রের গোপন তথ্য ফাঁস: কোথায় লুকিয়ে মনিকা ইরান ও হরমুজ ইস্যুতে চীন আগের অবস্থানেই আছে, ট্রাম্পের দাবি সঠিক নয়? ইরান যুদ্ধ ‘বিশ্ব পরমাণু ব্যবস্থা’ই ওলটপালট করে দিয়েছে

ক্লাব বিশ্বকাপের সেরা একাদশে আছেন যারা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-১৪, | ০৫:০৬:১৭ |

ফাইনালের মধ্য দিয়ে শেষ হলো প্রথমবারের মতো অনুষ্ঠিতদ ক্লাব বিশ্বকাপ। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে পিএসজিকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে চেলসি। একমাস ধরে ৩২টা দলের ৬৩টি ম্যাচ খেলে।

টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো তো বলেই দিয়েছেন, এটাই বিশ্বের সবচেয়ে বড় ক্লাব টুর্নামেন্ট। ক্লাব ফুটবলের সোনালী যুগের সূত্রপাত হল। ফিফা ক্লাব বিশ্বকাপ বিরাট সাফল্য অর্জন করেছে।

ক্লাব বিশ্বকাপে আলো কেড়েছে ব্রাজিলের ফ্লুমিনেন্স, পালমেইরাস ও সৌদি আরবের আল হিলালের মতো ক্লাব।

টুর্নামেন্ট শেষে ফিফা সেরা একাদশ নির্বাচন করেছে। যাতে চ্যাম্পিয়ন চেলসি ও রানার্স আপ পিএসজির খেলোয়াড়ই বেশি সুযোগ পেয়েছেন। তবে ফ্লুমিনেন্স ও আল হিলালের ফুটবলারও আছেন সেরা একাদশে।

যেমন ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্সকে সেমিফাইনালে তুলতে বড় ভূমিকা রেখেছিলেন তরুণ ফরোয়ার্ড হারকিউলিস। নক আউটের দুই ম্যাচে বদলি নেমে গোল করেছিলেন তিনি। রক্ষণে দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন সাবেক পিএসজি ও চেলসির ব্রাজিলিয়ান ডিফেন্ডার থিয়াগো সিলভা। তারা সেরা একাদশে আছেন।

ফাইনালসহ পুরো টুর্নামেন্টে আলো কেড়েছেন চেলসির ইংলিশ মিডফিল্ডার কোলে পালমার। তিনি অনুমিতভাবেই আছেন সেরা একাদশে। সঙ্গে আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ আছেন। ভিতিনহার সঙ্গে সেরা একাদশে জায়গা পেয়েছেন পিএসজির আশরাফ হাকিমি ও ডিফেন্ডার মার্কুইনোস। গোলরক্ষক হিসেবে রাখা হয়েছে আল হিলালের ইয়াসিন বুনোকে।

ক্লাব বিশ্বকাপের সেরা একাদশ: ইয়াসিন বুনো (গোলরক্ষক), মার্কুইনোস, থিয়াগো সিলভা (সেন্ট্রাল ডিফেন্ডার), আশরাফ হাকিমি, মার্ক কুকুরেয়া (ফুল ব্যাক), এনজো ফার্নান্দেজ, ভিতিনহা (মিডফিল্ডার), পেদ্রো নেতো, কোলে পালমার, হারকিউলিস, এরিক গার্সিয়া (ফরোয়ার্ড)।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..