সর্বশেষ :
রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজনে ৬ কমিটি প্রবাসী আয়ে সুবাতাস, ৮ দিনে প্রবাসীরা পাঠিয়েছেন ৯১৫ মিলিয়ন ডলার কোন পথে এগোচ্ছে ট্রুডো-কেটি পেরির প্রেম? গণমাধ্যমে সংবাদ পরিবেশনে যেন বাস্তবতার প্রতিচ্ছবি বিকৃত না হয় : তথ্যমন্ত্রী ব্রেট লির মতে, শচীন সেরা ব্যাটার হলেও সর্বকালের সেরা ক্যালিস মেয়েকে গণধর্ষণ মামলায় মায়ের ১৫ বছরের কারাদণ্ড সৌদি ফুটবল ফেডারেশনের নির্বাচনে বৈধ প্রার্থী একজন, বাদ পাঁচ প্যানেল ঘরের মাঠে বিশ্বকাপ হলেও নির্ভার রাবাদা বামপন্থার অবসান, ফিরল ডানপন্থী শাসন: কেন দে লা এসপ্রিয়েলার ওপর বাজি ধরলেন ট্রাম্প? দেশ গঠনে আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী

ফুটবলের পর এবার বক্সিংয়ে প্রবাসী চমক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-২৬, | ০৪:৫৭:৫৪ |

হামজা চৌধুরী, ফাহামেদুল ইসলামের মতো প্রবাসী খেলোয়াড়রা দেশের ফুটবলে নবজাগরণ এনেছেন। এর আগে অ্যাথলেটিক্সে চমক দেখিয়েছেন ইংল্যান্ড প্রবাসী ইমরানুর রহমান। এবার বক্সিংয়েও আসছে প্রবাসী চমক।

আমেরিকান প্রবাসী বক্সার জিনাত ফেরদৌস প্রথমবারের মতো জাতীয় বক্সিংয়ে অংশ নিচ্ছেন। আগামীকাল শুরু হতে যাওয়া ৩১তম জাতীয় সিনিয়র পুরুষ ও ৭ম জাতীয় মহিলা বক্সিং প্রতিযোগিতায় খেলবেন এই প্রবাসী বক্সার।

 

বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান প্রবাসী জিনাত ফেরদৌস আমেরিকাসহ বিভিন্ন আন্তর্জাতিক বক্সিং প্রতিযোগিতায় স্বর্ণপদক জয় করেছেন। ২০২৩ সালে হাংজু এশিয়ান গেমসে তিনি বাংলাদেশের হয়ে প্রথম প্রতিনিধিত্ব করেন।

জিনাত ফেরদৌসের জাতীয় বক্সিংয়ে অংশগ্রহণ সম্পর্কে ফেডারেশনের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস বলেন, ‘জিনাত গুডউইল ক্লাবের পক্ষ থেকে জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। ৫২ কেজি ওজন শ্রেণিতে খেলবেন তিনি। বাংলাদেশে এটি তার প্রথম অংশগ্রহণ হবে। সাম্প্রতিক সময়ে তার আন্তর্জাতিক সাফল্যের জন্য ৩০ জুলাই প্রতিযোগিতার সমাপনী দিন তাকে সম্মাননা জানানো হবে।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..