✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

গোপালগঞ্জে গাড়ির ধাক্কায় পথচারীর মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-১৪, | ০৪:৩৭:৫০ |

গোপালগঞ্জের মুকসুদপুরে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী গাড়ির ধাক্কায় জাহাঙ্গীর সরদার (৪৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।

সোমবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার পশ্চিম গোপিনাথপুর এলাকার ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর সরদার পশ্চিম গোপিনাথপুর গ্রামের বাসিন্দা এবং মুকসুদপুর পৌরসভার অধীনেই তিনি বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, রাস্তা পার হচ্ছিলেন জাহাঙ্গীর সরদার। এ সময় দ্রুতগামী এক অজ্ঞাত গাড়ি তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মুকসুদপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শীতল চন্দ্র পাল জানান, অজ্ঞাত গাড়ির ধাক্কায় একজন নিহত হয়েছেন। সড়ক চলাচল স্বাভাবিক আছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

  • গোপালগঞ্জ প্রতিনিধি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..