✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

সাভারে গ্যাস লিকেজ থেকে আগুন, দগ্ধ একই পরিবারের ৩ জন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-১৪, | ০৪:১৬:৪৪ |

ঢাকার সাভার নবীনগর পল্লী বিদ্যুৎ এলাকার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে আগুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একই পরিবারের নারী-শিশুসহ তিনজন দগ্ধ হয়েছেন।

সোমবার(১৪ জুলাই) দগ্ধ অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। দগ্ধরা হলেন-জুবায়ের হোসেন (কিরণ) (৩০) তার স্ত্রী মাহমুদা আক্তার (২৭) ও তার সন্তান মো. উমায়ের (৬)।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান। তিনি জানান, দুপুরের দিকে সাভার নবীনগর পল্লী বিদ্যুৎ এলাকার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে দগ্ধ হয়ে শিশুসহ একই পরিবারের ৩ জন আমাদের এখানে এসেছে।

তিনি আরও জানান, তাদের মধ্যে জুবায়ের হোসেনের ৬০ শতাংশ দগ্ধ, তার স্ত্রী মাহমুদা ৫০ শতাংশ দগ্ধ ও তাদের সন্তান উমায়ের ১১ শতাংশ দগ্ধ হয়েছে। দগ্ধদের মধ্যে স্বামী-স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় শিশু উমায়েরকে অবজারভেশনে রাখা হয়েছে বলে জানান তিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..