✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-১৪, | ০৪:১৪:৩৫ |

যশোরের মণিরামপুরে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। সোমবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে মণিরামপুর তেল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ট্রাক চালক রাজু ও হেলপার এরফান সাতক্ষীরার কলারোয়া উপজেলার বাসিন্দা। মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সকালে যশোর থেকে সাতক্ষীরাগামী একটি মাছবোঝাই ট্রাক মণিরামপুর বাজারের তেল পাম্পের সামনে পৌঁছালে সেটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাক চালক ও হেলপার নিহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে অংশ নেন। তারা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠান। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..