✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

মায়ের ওপর অভিমানে স্কুলছাত্রীর আত্মহত্যা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-১৬, | ১২:৫৩:২৯ |

নাটোরের গুরুদাসপুরে মায়ের ওপর অভিমান করে কীটনাশক পানে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার ধারাবারিষা গ্রামে এ ঘটনা ঘটে।

খাদিজা উপজেলার ধারাবারিষা গ্রামের আবুল কালামের মেয়ে। ধারাবারিষা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

প্রতিবেশীরা জানান, খাদিজা মোবাইল ফোন ব্যবহার করছিল। এ সময় ছোট বোন ফোন চাইলে খাদিজা না দেওয়ায় মা ফোনটি নিয়ে ছোট বোনকে দিয়ে দেন। এ ঘটনায় খাদিজা ও তার মায়ের মধ্যে কথা কাটাকাটি হয়। মা গালমন্দ করেন।

একপর্যায়ে পরিবারের অজান্তে ঘরে রাখা কীটনাশক পান করে সে। বিষয়টি পরিবারের লোকজন বুঝতে পেরে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

গুরুদাসপুর থানার ওসি আসমাউল হক বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

-নাটোর প্রতিনিধি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..