✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

এক ওভারে ৬ ছক্কা! রেকর্ড তালিকায় বুলগেরিয়ার মানান বশির

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-১৩, | ১২:৩৪:০৮ |

আন্তর্জাতিক ক্রিকেটে এক ওভারে ৬ ছক্কার রেকর্ড এতদিন ছিল মাত্র পাঁচজনের। সেই তালিকায় এবার জায়গা করে নিলেন বুলগেরিয়ার উইকেটকিপার-ব্যাটসম্যান মানান বশির।

শনিবার (১৩ জুলাই) সোফিয়ায় ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে জিব্রাল্টারের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে ইতিহাস গড়েন মানান। ম্যাচের ১৬তম ওভারে কবির মিরপুরীর করা ছয় বলেই ছয়টি ছক্কা হাঁকান তিনি।

এর আগে এক ওভারে ছয় ছক্কার কীর্তি গড়েছিলেন দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবস, ভারতের যুবরাজ সিং, ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড, যুক্তরাষ্ট্রের জাসকরন মালহোত্রা, নেপালের দীপেন্দ্র সিং ঐরী। এবার সেই এলিট ক্লাবে নাম লিখিয়েছেন মানান বশির।

ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয় বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় ন্যাশনাল স্পোর্টস একাডেমি মাঠে। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে ১৯৪ রান তোলে জিব্রাল্টার। জবাবে বুলগেরিয়া ১৫ ওভারে ২ উইকেটে তোলে ১৫৭ রান। এরপরেই মাঠ কাঁপানো সেই ওভার ১৬তম ওভারে কবির মিরপুরীর এক ওভারে ছয় ছক্কা হাঁকিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন মানান বশির। মাত্র ১৬.৩ ওভারেই জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে বুলগেরিয়া।

এটাই অবশ্য বশিরের প্রথম ছক্কা-বৃষ্টি নয়। পাকিস্তানি বংশোদ্ভূত এই ২৫ বছর বয়সী ব্যাটসম্যান এখন পর্যন্ত মাত্র ৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেললেও করেছেন ২৬২ রান, গড় ৪৩.৬৬, স্ট্রাইক রেট ২৬৭.৩৪! এর মধ্যে মারেছেন ৩১টি ছক্কা। ঘরোয়া ক্রিকেট মিলিয়ে তাঁর ক্যারিয়ারে ছক্কার সংখ্যা ১৭৫টি।

২০২৩ সালের মে মাসে জিব্রাল্টার বিপক্ষে আন্তর্জাতিক অভিষেক ঘটে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..