সর্বশেষ :
রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজনে ৬ কমিটি প্রবাসী আয়ে সুবাতাস, ৮ দিনে প্রবাসীরা পাঠিয়েছেন ৯১৫ মিলিয়ন ডলার কোন পথে এগোচ্ছে ট্রুডো-কেটি পেরির প্রেম? গণমাধ্যমে সংবাদ পরিবেশনে যেন বাস্তবতার প্রতিচ্ছবি বিকৃত না হয় : তথ্যমন্ত্রী ব্রেট লির মতে, শচীন সেরা ব্যাটার হলেও সর্বকালের সেরা ক্যালিস মেয়েকে গণধর্ষণ মামলায় মায়ের ১৫ বছরের কারাদণ্ড সৌদি ফুটবল ফেডারেশনের নির্বাচনে বৈধ প্রার্থী একজন, বাদ পাঁচ প্যানেল ঘরের মাঠে বিশ্বকাপ হলেও নির্ভার রাবাদা বামপন্থার অবসান, ফিরল ডানপন্থী শাসন: কেন দে লা এসপ্রিয়েলার ওপর বাজি ধরলেন ট্রাম্প? দেশ গঠনে আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী

আজ ঢাকায় এসে ক্যাম্পে যোগ দেবেন হামজা, পরের দিন আসবেন শমিত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-০৬, | ১২:০৯:০৩ |
দুই বড় তারকা হামজা চৌধুরী ও শমিত সোমকে ছাড়াই চলছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের এশিয়ান কাপ বাছাইয়ের হংকং ম্যাচের প্রস্তুতি। প্রাথমিক ক্যাম্পে ৩০ ফুটবলার ডেকেছিলেন স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা।
 
 
ইংল্যান্ড প্রবাসী হামজা চৌধুরী ও কানাডা প্রবাসী শমিত সোম যোগ দিলেই ক্যাম্প পূর্ণতা পাবে। আজ ঢাকায় এসেই ক্যাম্পে যোগ দেবেন হামজা। পরের দিন আসবেন শমিত সোম।
 
 
বৃহস্পতিবার রাত ৮টায় ঢাকা জাতীয় স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও হংকং। বাছাইপর্বে আগের দুই ম্যাচের একটিতে হেরেছে ও একটিতে ড্র করেছে বাংলাদেশ। অন্যদিকে হংকং জিতেছে দুই ম্যাচেই। ঢাকা থেকে পূর্ণ পয়েন্ট নিয়ে ফিরতে পারলে এশিয়ান কাপে ওঠার দৌড়ে সুবিধাজনক অবস্থানে চলে যাবে হংকং।
 
 
বাংলাদেশের জন্য এ ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। আগের ম্যাচে সিঙ্গাপুরের কাছে হেরে যাওয়ার পরই বাংলাদেশের জন্য এশিয়ান কাপের পথ কঠিন হয়ে গেছে। ঘরের মাঠে যে তিনটি ম্যাচে চোখ ছিল বাংলাদেশের সেই তিন ম্যাচের প্রথমটিতে হেরেছে সিঙ্গাপুরের কাছে। বাকি দুই ম্যাচের একটি হংকংয়ের বিপক্ষে ৯ অক্টোবর।
 
 
বাংলাদেশ দুই ম্যাচে পাঁচ পয়েন্ট হারানোর পর কার্যত শেষ হয়ে গেছে বাছাইপর্ব টপকানোর সম্ভাবনা। ক্ষীণ যে সম্ভাবনা রয়েছে, তা বাঁচিয়ে রাখতে এ ম্যাচ জয়ের কোনো বিকল্প নেই লাল-সবুজদের সামনে। অধিনায়ক জামাল ভূঁইয়া যে কারণে ম্যাচটিকে উল্লেখ করেছেন ‘ডু অর ডাই’ হিসাব।
 
 
হংকংয়ের বিপক্ষে মাঠে নামলে এটি হবে লাল-সবুজ জার্সিতে হামজা চৌধুরীর চতুর্থ ম্যাচ। গত মার্চে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলে অভিষেক হয়েছিল লেস্টার সিটির এই ডিফেন্সিভ মিডফিল্ডারের। এরপর জুনে খেলেছেন ভুটান ও সিঙ্গাপুরের বিপক্ষে। ভুটানের বিপক্ষে গোলও করেছিলেন হামজা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..