সর্বশেষ :

ছুটি শেষে প্রচারণা চালাচ্ছেন রাকসু-চাকসু প্রার্থীরা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-০৬, | ১২:০৭:২৯ |

রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলছে রাকসু ও চাকসু প্রার্থীদের প্রচারণা। পূজার ছুটি শেষে ক্যাম্পাসে ফিরে পুরোদমে প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। কথা বলছেন শিক্ষার্থীদের সাথে। দিচ্ছেন নানা প্রতিশ্রুতিও।

পূজার ছুটি শেষে শিক্ষার্থীরাও ফিরতে শুরু করেছেন ক্যাম্পাসে। তাই সকাল থেকেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল, টুকিটাকি চত্বরসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। শিক্ষার্থীদের সমস্যা সমাধানে দিচ্ছেন নানা আশ্বাস। পৌঁছে দিচ্ছেন ব্যালট নম্বর ও নির্বাচনী অঙ্গীকার সম্পর্কিত প্রচারপত্র। ৫ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত আচরণবিধি মেনে প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। ১৬ অক্টোবর নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হচ্ছে বলে জানিয়েছে রাকসু নির্বাচন কমিশন ।

এর আগে, গত ২০ সেপ্টেম্বর প্রাতিষ্ঠানিক সুবিধার দাবিতে শিক্ষক ও কর্মকর্তারা ক্যাম্পাসে শাটডাউন কর্মসূচি ঘোষণা করেন। এতে ক্লাস-পরীক্ষা বন্ধ থাকায় শিক্ষার্থীরা ক্যাম্পাস ছাড়তে থাকেন। এসময়, ছাত্রদল’সহ অন্যান্য অনেক প্রার্থীরা ভোট পেছানোর দাবি তোলেন। পরে, জরুরি সভায় নির্বাচন পেছানোর সিদ্ধান্ত নেয় কমিশন।

রাকসুতে ২৩টি পদে লড়ছেন ২৪৭ প্রার্থী। এরমধ্যে ভিপি পদে ১৮, জিএস পদে ১৩ ও এজিএস পদে ১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ছাত্রদল ও শিবির সমর্থিতসহ এ পর্যন্ত ১২টি প্যানেল ঘোষণা করা হয়েছে। মোট ভোটার প্রায় ২৯ হাজার।

অপরদিকে, চাকসু নির্বাচনের প্রার্থীরাও প্রচারণা করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। পূজার ছুটি কাটিয়ে এখনও ক্যাম্পাসে আসেনি বেশিরভাগ শিক্ষার্থী। তবুও থেমে নেই গণসংযোগ। সকাল থেকে ভোটারদের মন জয় করতে মাঠে ছাত্রদল, ছাত্রশিবিরসহ বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা। আবাসিক হল, অনুষদসহ বিভিন্ন স্থানে প্রচারণা চালাচ্ছেন তারা। নানা প্রতিশ্রুতি দেয়ার পাশাপাশি তুলে ধরছেন নিজেদের নির্বাচনী অঙ্গীকার।

অন্যদিকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোট আয়োজনের আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন। চাকসু নির্বাচনে কেন্দ্র ও হল সংসদ মিলিয়ে মোট প্রার্থী ৯০৭ জন। ভোটগ্রহণ আগামী ১৫ অক্টোবর।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...