✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

শ্রীমঙ্গলে চা বাগানের পাশের লেকে মিললো ১২ ফুট লম্বা অজগর, নিরাপদে অবমুক্ত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-০৬, | ১২:০০:১৭ |

সিলেটের শ্রীমঙ্গলের খাইছড়া চা বাগানের পাশের লেক থেকে প্রায় ১২ ফুট লম্বা এবং ২১ কেজি ওজনের বিশাল আকৃতির এক অজগর সাপ উদ্ধার করা হয়েছে। রোববার (৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে সাপটিকে দেখতে পান চা বাগানের কর্মীরা এবং পরবর্তীতে সাপটিকে উদ্ধার করে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

 

জানা যায়, দুপুর সাড়ে ১২টায় শ্রীমঙ্গল খাইছড়া চা বাগানে চা শ্রমিকরা চা পাতা তোলার সময় হঠাৎ লেকের পাড়ে একটি বিশাল আকৃতির অজগর সাপ দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়ে এবং কাজ বন্ধ করে দেয়। পরবর্তীতে বাগানের শ্রমিকরা গিয়ে ম্যানেজারকে বিষয়টি জানান। পরে তিনি বিষয়টি সমাধানের আশ্বাস দেন।

পরবর্তীতে ভাড়াউড়া চা বাগানের ডেপুটি ম্যানেজার সাদেকুর রহমান ও খাইছড়া চা বাগানের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আবু নাসির মো. জামান নাহিদ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন। পরে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অজগর সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসেন।

উদ্ধারকৃত অজগর সাপটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়। পরবর্তীতে সাপটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করে বন বিভাগ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..