✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

বাইশফাঁড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে বিজিবি সদস্যের পা বিচ্ছিন্ন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-১২, | ১১:২৭:১৯ |

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে এক বিজিবি সদস্যের ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে।রোববার (১২ অক্টোবর) সকালে কক্সবাজার ৩৪ বিজিবি ব্যাটালিয়নের অধীনে থাকা বাইশফাঁড়ি সীমান্তে বিজিবির একটি টহল দল ৪০ ও ৪১ নম্বর পিলারের মাঝামাঝি অবস্থানে গেলে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার শিকার ওই বিজিবি সদস্যের নাম মোহাম্মদ আকতার। তিনি বাইশফাঁড়ির ক্যাম্পের নায়েক।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাস্থলটি বর্তমানে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির দখলে থাকা অংজান ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকা। ধারণা করা হচ্ছে, ওই এলাকায় পূর্বে আরাকান আর্মির সদস্যদের পুঁতে রাখা ল্যান্ডমাইন বিস্ফোরণের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।

গোয়েন্দা সূত্র জানায়, সীমান্তে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে বিজিবি টহল জোরদার রয়েছে। তারই অংশ হিসেবে বাইশফাঁড়ি সীমান্ত দিয়ে বিজিবির একটি দল সীমান্ত পিলার ৪০ ও ৪১-এর পিলারের মাঝামাঝি টহলরত অবস্থায় মাইন বিস্ফোরণ ঘটলে বাইশফাঁড়ির নায়েক আকতার আহত হয়।

অহত বিজিবির সদস্যকে প্রাথমিকভাবে উদ্ধার করে দ্রুত রামু সিএমএইচে চিকিৎসার জন্য নেওয়া হয়। বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, এ ঘটনা সম্পর্কে আমি শুনেছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সীমান্তজুড়ে মিয়ানমারে চলমান সশস্ত্র সংঘাত, আরাকান আর্মির নিয়ন্ত্রণ এবং স্থাপন করা মাইন ফাঁদের কারণে সংশ্লিষ্ট এলাকার জনজীবন ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এ ঘটনায় সীমান্তে নিরাপত্তা জোরদার এবং অনুপ্রবেশ বন্ধে কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..