✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

গাজীপুরে মহাসড়ক অবরোধ শ্রমিকদের, টিয়ার গ্যাস নিক্ষেপ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-২৩, | ০৯:৪১:০৬ |

গাজীপুরের শ্রীপুর উপজেলায় বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এএ ইয়ার্ন মিলস্ লিমিটেড নামের একটি কারখানার শ্রমিকরা। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার জৈনা বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় ২ ঘণ্টা অবরোধ করে রাখে তারা।

এতে সড়কের দুইপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলেন শিল্প ও হাইওয়ে পুলিশের সদস্যরা। পরে টিয়ার গ্যাস নিক্ষেপ করে মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দেয়া হয়।

শ্রমিকদের অভিযোগ, গত সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন পরিশোধের তারিখ ছিলো ১০ অক্টোবর। পরে কারখানা কর্তৃপক্ষ তা পরিবর্তন করে আজকের দিন নির্ধারণ করে। কিন্তু আজকেও তারা বেতন পান কথা রাখেনি তারা।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..