সর্বশেষ :

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ট্রাক চাপায় নিহত ২, আহত ৩

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-১৩, | ০৯:৩০:৩৮ |

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে একটি ট্রাকের চাপায় দুইজন নিহত হয়েছেন ও আহত হয়েছেন ৩ জন। দুপুরে উপজেলার সোনাহাট স্থলবন্দর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- অটোরিকশার চালক বাহার উদ্দিন বানু ও অটোরিকশার যাত্রী আতিকা।

এছাড়াও আহতরা হলেন- আবু বক্কর, মোর্শেদা ও ফাতেমা। নিহত অটোরিকশা চালক পাইকেরছড়া ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, ভূরুঙ্গামারী থেকে ছেড়ে আসা সোনাহাট স্থলবন্দরগামী একটি ট্রাক বঙ্গ সোনাহাট ইউনিয়নের ঘুন্টিঘর এলাকায় এসে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রী বোঝাই অটোকে এসে সজোরে চাপা দিলে ঘটনাস্থলেই অটোচালক মারা যান। পরে স্থানীয়রা রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় অপর ৪ ব্যক্তিকে উদ্ধার করে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে আরও একজন মারা যান। এ ঘটনায় স্থানীয় জনতা ঘাতক ট্রাকটিকে আটক করলেও এর চালক পালিয়ে যায়।

এ ব্যাপারে ভুরুঙ্গামারী থানা পুলিশের ওসি আল হেলাল মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় দোষীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

-কুড়িগ্রাম প্রতিনিধি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...