✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

টানা পাঁচ ম্যাচে জোড়া গোল, মেসির দুরন্ত ছুটে চলা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-১৩, | ০৯:১২:১৭ |

মেজর লিগ সকারে মেসির দুর্দান্ত ফর্ম অব্যাহত, টানা পাঁচ ম্যাচে জোড়া গোল করে নতুন ইতিহাস গড়লেন আর্জেন্টাইন মহাতারকা। আজ ভোরে চেজ স্টেডিয়ামে ন্যাশভিল এসসির বিপক্ষে তার জোড়া গোলে ভর করে ২-১ ব্যবধানে জয় পেয়েছে ইন্টার মায়ামি।

ম্যাচের ১৭তম মিনিটেই মেসির ঝলক। ফাউলের পর পাওয়া ফ্রি কিকে চমৎকার নিচু শটে মানব দেয়াল ও গোলকিপারকে পরাস্ত করেন তিনি। এই গোলের মাধ্যমে তিনি ফ্রি কিক থেকে সর্বকালের চতুর্থ সর্বোচ্চ গোলদাতা হিসেবে উঠে আসেন (৬৯টি গোল), পেছনে ফেলেন ব্রাজিলের মার্কোস আসুনসিওকে (৬৮)। তার সামনে আছেন কেবল জুনিনিও (৭২), রবার্তো দিনামাইট (৭৫) ও মার্সেলিনো কারিওকা (৭৮)।

 

ম্যাচের দ্বিতীয়ার্ধে ন্যাশভিল গোলরক্ষক জো উইলিস একটি বড় ভুল করে বল উপহার দেন মেসিকে, যেটি সহজেই জালে জড়ান তিনি। এটাই হয় মেসির দ্বিতীয় গোল। তার আগে ৪৯তম মিনিটে ন্যাশভিল হ্যানি মুখতারের গোলে ম্যাচে ফেরার চেষ্টা করেছিল।

মেসি এই নিয়ে এমএলএসে টানা পাঁচ ম্যাচে জোড়া গোল করলেন—একটি নজিরবিহীন কীর্তি। তার জোড়া গোলের শিকার হয়েছে মন্ট্রিয়ল (দুইবার), কলম্বাস, নিউ ইংল্যান্ড এবং সর্বশেষ ন্যাশভিল।

এই জয়ে ইন্টার মায়ামির সংগ্রহ দাঁড়াল ১৯ ম্যাচে ৩৮ পয়েন্ট, ইস্টার্ন কনফারেন্সে এখন তারা পঞ্চম স্থানে। ৩ ম্যাচ বেশি খেলে ৪১ পয়েন্ট নিয়ে ন্যাশভিল আছে তিনে। শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার পয়েন্ট ৪৩ (২২ ম্যাচে)।

বয়সের ভারকে চ্যালেঞ্জ জানিয়ে লিওনেল মেসি যেন প্রমাণ করছেন, ফুটবলে পারফরম্যান্সের কোনো বয়স নেই!

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..