✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

স্যানিটেশন নিয়ে বিস্ফোরক অভিযোগ অভিনেত্রীর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-২৬, | ০৯:০৬:৩২ |

ভারতে টয়লেট নেই কিংবা শৌচাগারের সংকট অজানা নয়। এখন শোনা যাচ্ছে, শৌচাগারের অব্যবস্থাপনা নিয়ে ভুগতে হচ্ছে ভারতীয় তারকাদেরও। অভিযোগ, শৌচাগারের মতো মৌলিক প্রয়োজনের ক্ষেত্রে ভ্রুক্ষেপ নেই কর্তৃপক্ষের।

বলিউডের চাকচিক্যের মাঝে এমন রুক্ষ বাস্তবতা তুলে আনলেন অভিনেত্রী নুসরাত ভরুচা। অভিনেত্রীর অভিযোগ মতে, পরিস্কার-পরিচ্ছন্ন শৌচাগার একজন নারীর প্রয়োজনীয়তার শীর্ষে থাকা উচিত। অথচ বলিউড ইন্ডাস্ট্রি এখনও এই মৌলিক ব্যবস্থার দিকেও নজর দেয় না। বলেন, ‘আমাদের ভ্যানিটি ভ্যানের বাথরুম এতটাই অপরিচ্ছন্ন থাকে যে বাধ্য হয়ে একদিন নায়কের বাথরুমের দরজায় ধাক্কা দিতে হয়েছিল!’

 

নুসরাত জানান, শুধু শহরের নয়, আউটডোর শুটিংয়েও বহু অভিনেত্রীকে লজ্জাজনক অবস্থার মধ্যে পড়তে হয়। শুটিংয়ের সময় নায়িকারা বাধ্য হয়ে ঝোপঝাড়ের পেছনেও শৌচকর্ম করতেন!

শুধু শৌচাগারের বিষয়েই নয়, পুরুষ এবং নারীর মধ্যে কাজের পরবর্তী সুযোগ, পারিশ্রমিক বৃদ্ধি কিংবা স্টারডম— সব ক্ষেত্রেই থেকে যাচ্ছে স্পষ্ট বৈষম্য। নায়কের একটি হিট ছবি মানেই তার পারিশ্রমিক দ্বিগুণ, স্ট্যাটাস আরও উঁচুতে। কিন্তু নায়িকার ক্ষেত্রে- একাধিক হিটের পরেও তাকে অপেক্ষা করতে হয়, প্রমাণ করতে হয় বারবার— ক্ষোভ নুসরাতের।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..