✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

‘সাইয়ারা’ ঝড় বলিউডে: ৭ দিনে আয় ২৭৮ কোটি টাকা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-২৬, | ০৮:৫০:৩৩ |

দীর্ঘদিন পর রোমান্টিক ঘরানার ছবি নিয়ে আবারও তোলপাড় বলিউড। বিশেষ করে জেন-জি প্রজন্মের মনে ঝড় তুলেছে মোহিত সুরি পরিচালিত ‘সাইয়ারা’। প্রেম, সংগীত আর তারুণ্যের আবেগ মিশিয়ে নির্মিত সিনেমাটি ইতোমধ্যেই দক্ষিণ এশিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

আহান পান্ডে ও অনীত পাড্ডা অভিনীত এ চলচ্চিত্রটি শুধু মন জয়ই করেনি, রীতিমতো আবেগের ঢেউ তুলেছে সিনেমা হলে। একাধিক ভিডিওতে দেখা যাচ্ছে, দর্শকরা কেঁদে ভাসাচ্ছেন হল, কেউ কেউ আবার জ্ঞানও হয়ে পড়ছেন সিনেমা চলাকালীন।

 

যশরাজ ফিল্মস প্রযোজিত সিনেমাটি ভারতে মুক্তি পেয়েছে ১৮ জুলাই। মুক্তির সাত দিনের মধ্যেই আয় ছুঁয়েছে প্রায় ২৭৮ কোটি টাকা (বাংলাদেশি মুদ্রায়), যা নির্মাণ ব্যয়ের তিন গুণেরও বেশি। এর নির্মাণ ব্যয় ছিল আনুমানিক ৫৭ কোটি টাকা।

প্রথম দিনেই আয় করে ২৭ কোটি টাকার বেশি, দ্বিতীয় দিনে ৩৯ কোটি, তৃতীয় দিনে ৪১ কোটি টাকা। সপ্তম দিনে কিছুটা ভাটা পড়লেও মোট আয় গিয়ে ঠেকেছে ভারতে প্রায় ২৭৯ কোটি টাকা।

বিশেষজ্ঞদের মতে, সিনেমাটির সাফল্যের পেছনে এর আবেগময় গল্প, সুরেলা সংগীত এবং প্রযোজনা মানই মূল ভূমিকা রেখেছে।

এই সপ্তাহে বলিউডে কোনো বড় বাজেটের সিনেমা মুক্তি না পাওয়ায় ‘সাইয়ারা’র আয় আরও বাড়বে বলেই মনে করছেন বক্স অফিস বিশ্লেষকরা। দক্ষিণ এশিয়ায় তরুণ দর্শকদের কাছে সিনেমাটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..