সর্বশেষ :
হিরোশিমা-নাগাসাকি হামলার ৮১ বছর: বর্তমান বিশ্বে পারমাণবিক পরিস্থিতি কি? বৃষ্টিতে ভেসে গেল ম্যাচ, সরাসরি বিশ্বকাপের স্বপ্নও শেষ আয়ারল্যান্ডের সূচকের উত্থানে পুঁজিবাজারে চলছে লেনদেন দুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা সারাদিন ফুরফুরে থাকতে সকালটা শুরু করবেন যেভাবে আড়াই বছর পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ১১২ মরদেহ সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত করছে : রিজভী আইআরজিসির সংশ্লিষ্ট ইরাকি এয়ারলাইন্সের নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র মার্কিন ক্ষেপণাস্ত্রের মজুদ কমে যাওয়ার খবর ‍উড়িয়ে দিল যুক্তরাষ্ট্র ফিলিস্তিনই মুসলিম বিশ্বের প্রধান ইস্যু, সমর্থন অটুট রাখবে ইরান

দুধ দিয়ে গোসল করে পদত্যাগ করলেন ছাত্রলীগ নেতা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-২৬, | ০৮:৪৮:৪১ |

গোপালগঞ্জে দুধ দিয়ে গোসল করে ছাত্রলীগ থেকে পদত্যাগ করলেন ফাহিম ভূঁইয়া (১৫) নামের এক নেতা। তিনি সদর উপজেলা চন্দ্রদিঘলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকেল ৪টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া ইউনিয়নের নিজ বাড়িতে দুধ দিয়ে গোসল করে ছাত্রলীগ থেকে পদত্যাগের পদত্যাগের ঘোষণা দেন ফাহিম।

ফাহিম ভূঁইয়া সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নয়ন ভুঁইয়ার ছেলে। সে চন্দ্রদিঘলিয়া উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পাস করেছে।


এ বিষয়ে ফাহিমের  বাবা নয়ন ভূঁইয়া বলেন, আমার ছেলে ফাহিম ভূঁইয়া এ বছর এসএসসি পাস করেছে। তার বয়স ১৫ বছর ৩ মাস।

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা ঘিরে হামলা-সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগের নেতাকর্মীদের গনগ্রেফতার শুরু হওয়ার পর ইউনিয়নের এক ছাত্রলীগ নেতা আমাকে জানায় ছাত্রলীগের ইউনিয়ন কমিটিতে আমার ছেলের নাম আছে। তখন আমাদের দৃষ্টিগোচর হয়। ইউনিয়ন ছাত্রলীগের ওই কমিটি সর্বশেষ ২০২১ সালে গঠিত হয়। তখন আমার ছেলে ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছিল। তখন তার ছিল বয়স ১১ বছর ৮ মাস, সে কি করে ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদে থাকতে পারে? কে বা কারা তার নাম ওই কমিটিতে নাম লিখে রেখেছে আমরা জানিনা।

দুইদিন আগে জানতে পেরে শুক্রবার (২৫ জুলাই) বিকেল ৪টায় দুধ দিয়ে গোসল করে আমার ছেলে ওই পদ থেকে পদত্যাগের ঘোষণা দেয়। এখন থেকে ছাত্রলীগের সাথে আমার ছেলের কোন সম্পর্ক নেই।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..