সর্বশেষ :

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে যেসব দল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-১২, | ০৮:৪০:১৬ |

২০২৬ সালে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে বসতে যাচ্ছে পুরুষদের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। এই প্রথমবারের মতো ২০ দলের বিশাল পরিসরে হতে যাচ্ছে এই টুর্নামেন্ট, যেখানে ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে ১৫ দলের নাম। বাকি পাঁচটি জায়গার জন্য চলছে উত্তেজনাপূর্ণ আঞ্চলিক লড়াই।

বিশ্বকাপের অন্যতম স্বাগতিক দেশ হিসেবে সরাসরি জায়গা পেয়েছে ভারত ও শ্রীলঙ্কা। এর বাইরে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার ৮-এ ওঠা দলগুলোও সরাসরি কোয়ালিফাই করেছে। সেই তালিকায় রয়েছে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ।

অবশ্য সুপার ৮-এ উঠতে না পারলেও আইসিসি র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকার সুবাদে সুযোগ পেয়েছে আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড এবং পাকিস্তান।

আঞ্চলিক বাছাইপর্বের মাধ্যমে জায়গা করে নিয়েছে কানাডা, নেদারল্যান্ডস এবং প্রথমবারের মতো বিশ্বকাপের টিকিট পাওয়া ইতালি। ইতালি এবং নেদারল্যান্ডস ইউরোপিয়ান কোয়ালিফায়ারে শীর্ষ দুইয়ে থেকে নিশ্চিত করে তাদের স্থান। অন্যদিকে, কানাডা আমেরিকান অঞ্চলের ফাইনাল জিতে প্রথমবারের মতো পরপর দুটি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে।

অন্যদিকে, এশিয়া ও ইস্ট এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বাছাইপর্ব হবে ওমানে ৮ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত। এই পর্বে লড়বে মালয়েশিয়া, কাতার, সংযুক্ত আরব আমিরাত, জাপান, কুয়েত, নেপাল, ওমান, পাপুয়া নিউগিনি এবং সামোয়া। এখান থেকে তিনটি দল পাবে বিশ্বকাপে খেলার সুযোগ।

এখন পর্যন্ত বিশ্বকাপে কোয়ালিফাই করা দলগুলো:

  • ভারত
  • শ্রীলঙ্কা
  • আফগানিস্তান
  • অস্ট্রেলিয়া
  • বাংলাদেশ
  • ইংল্যান্ড
  • দক্ষিণ আফ্রিকা
  • যুক্তরাষ্ট্র
  • ওয়েস্ট ইন্ডিজ
  • আয়ারল্যান্ড
  • নিউজিল্যান্ড
  • পাকিস্তান
  • কানাডা
  • নেদারল্যান্ডস
  • ইতালি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...