✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

চন্দন রায়ের সঙ্গে সাহসী দৃশ্যে জয়া, জানালেন অভিজ্ঞতা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-১২, | ০৮:৩৪:৩১ |

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের নতুন সিনেমা অনিরুদ্ধ রায়চৌধুরীর পরিচালনায় ‘ডিয়ার মা’ মুক্তি পাচ্ছে। আগামী ১৮ জুলাই পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রেক্ষাগৃহে এ সিনেমাটি মুক্তি পাচ্ছে। বর্তমানে অভিনেত্রী এ সিনেমা নিয়েই ব্যস্ত রয়েছেন। শুধু তাই নয়, এ সিনেমা ছাড়াও টালিউডের জয়ার আরও কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

সম্প্রতি জয়া আহসান কাজ শেষ করেছেন কৌশিক গাঙ্গুলির ‘আজও অর্ধাঙ্গিনী’র শুটিং। এ ছাড়া আগামী ১ আগস্ট মুক্তির অপেক্ষায় মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘পুতুলনাচের ইতিকথা’।

এদিকে অনিরুদ্ধ রায়চৌধুরীর পরিচালনায় জয়ার এটি দ্বিতীয় সিনেমা। এর আগে এ নির্মাতার ‘কড়ক সিং’ দিয়ে বলিউডে অভিষেক হয় জয়া আহসানের। এ বিষয়ে অভিনেত্রী বলেন, ‘ডিয়ার মা’ সিনেমার চিত্রনাট্য তিনি পেয়েছিলেন নিজের জন্মদিনে, পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরীর উপহার হিসেবে।

ইতোমধ্যে ‘ডিয়ার মা’ সিনেমার প্রচারের অংশ হিসেবে একটি গণমাধ্যমের আয়োজনে ফটোশুটে অংশ নেন অভিনেত্রী জয়া আহসান। এ সময় তার সঙ্গে রোমান্টিক পোজে দেখা যায় ‘ডিয়ার মা’ সিনেমার সহশিল্পী চন্দন রায় স্যানালকে, যা দেখে চমকে গেছেন সিনেমাপ্রেমী দর্শকরা।

আর এ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো চন্দন রায়ের সঙ্গে কাজ করেছেন জয়া। এ সিনেমাটিতে দুজনের বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্যও রয়েছে। এ নিয়ে অভিনেত্রী বলেন, ‘আমার কিছুই মনে হয় না। কারণ এ রকম দৃশ্যের জন্য খুব কমফোর্ট জোন তৈরি করা হয়েছিল। আর জানতাম টনিদা খুব অ‌্যাসথেটিক‌্যালি শুট করবে। ফলে আমার চেয়ে অনেক বেশি চিন্তা ছিল টনিদার, আমি একেবারেই চিন্তা করিনি বলে জানান জয়া।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..