✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

নর্থ সাউথ শিক্ষার্থী অপূর্ব পালকে কারাগারে পাঠানোর নির্দেশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-০৫, | ০৮:৩০:২২ |

রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পবিত্র কোরআন অবমাননার অভিযোগে গ্রেফতার শিক্ষার্থী অপূর্ব পালকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

 

রোববার (৫ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামানের আদালত এ আদেশ দেন।

 

মামলার তদন্ত কর্মকর্তা আদালতে জানান, অভিযুক্ত শিক্ষার্থী কোরআন শরীফ পদদলিত করার বিষয়টি স্বীকার করেছে। পরে কারাগারে আটক রাখার আবেদন করলে তা মনজুর করেন আদালত।

 

গতকাল রাতে রাজধানী থেকে তাকে গ্রেফতার করে ভাটারা থানা পুলিশ। এ ঘটনায় দায়ের করা মামলার তদন্ত চলছে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..