✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

রান তাড়ায় বুলগেরিয়ার বিশ্বরেকর্ড, ৮৬ বলেই ২৪৪ রান!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-১২, | ০৮:২৮:২২ |

টি-টোয়েন্টি ক্রিকেটে অবিশ্বাস্য এক কীর্তি গড়েছে ইউরোপের দেশ বুলগেরিয়া। সবচেয়ে দ্রুততম সময়ে ২০০ বা এর বেশি লক্ষ্য তাড়া করে ইতিহাসে পাতায় নাম তুলেছে তারা। জিব্রাল্টারের দেওয়া ২৪৪ রানের লক্ষ্য তারা মাত্র ১৪.২ ওভারেই পেরিয়ে গেছে।

প্রখ্যাত ক্রিকেট সাময়িকী ‘উইজডেন’ এটিকে ২০০ বা এর বেশি রানের লক্ষ্য তাড়ায় সবচেয়ে দ্রুততম বলে উল্লেখ করেছে। এর আগে টি-টোয়েন্টিতে দ্রুততম ২০০ রান তাড়ার রেকর্ড গড়েছিল সার্বিয়া। স্লোভেনিয়ার দেওয়া লক্ষ্য তারা পেরোয় ১৪.১ ওভারে।

আর কুড়ি ওভারের ক্রিকেটে ন্যূনতম ১৫০ রান তাড়ায় বুলগেরিয়ার ওপরে আছে আর একটিমাত্র ইনিংস। ২০২৪ আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস আগে ব্যাট করে তোলে ১৬৫ রান। ট্রাভিস হেড ও অভিষেক শর্মার ব্যাটিং তাণ্ডবে মাত্র ৯.৪ ওভারেই জয় তুলে নেয় হায়দরাবাদ।

বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় চলছে স্বাগতিক দেশসহ জিব্রাল্টার ও তুরস্কের ত্রিদেশীয় সিরিজ। এর মধ্যে এক ম্যাচে বুলগেরিয়ার বিপক্ষে আগে ব্যাট করতে নেমে জিব্রাল্টার নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২৪৩ রান তোলে। তাদের পক্ষে ওপেনার ফিলিপ রাইকিস সর্বোচ্চ ৩৩ বলে ৭৩, অধিনায়ক ইয়েন ল্যাটিন ২৮ বলে ৫১ রান করেন। বিপরীতে বুলগেরিয়ার জ্যাকব গুল নেন ৪ উইকেট।

বড় লক্ষ্য তাড়ায় শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করে স্বাগতিক বুলগেরিয়া। দুই ওপেনার ইসা জারু ও রিস্টো ল্যাকভ মাত্র ৪.২ ওভারেই তুলে নেন ৬২ রান।

ল্যাকভ ১৯ রানে আউটের পর জারু ও মিলান গোগেভ মিলে নতুন করে ঝড় তোলেন। জারু আউট হওয়ার আগে করেছেন ২৪ বলে ৬৯ রান। এ ছাড়া গোগেভ ২৭ বলে ৬৯ এবং মান্নান বশির ২১ বলে ৭০ রানের তাণ্ডবে ১৪.২ ওভারে বুলগেরিয়ার জয় নিশ্চিত করেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..