✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

বজ্রপাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও দুই বোনের মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-০৫, | ০৮:১২:৩০ |

কুমিল্লার হোমনায় বজ্রপাতে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও দুই বোন মারা গেছেন। রোববার বিকালে উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামের খেয়াঘাটে এ ঘটনা ঘটে।

 

 

মৃতরা হলেন- উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের নালা দক্ষিণ এলাকার মতিউর রহমানের মেয়ে মমতাজ বেগম (৩০), জাকিয়া আক্তার (২৫), উপজেলার খোদা দাউদপুর এলাকার মো. রাশেদ (২২)। মো. রাশেদ ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র।

 

হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার প্রণয় কুমার দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

পুলিশ এবং স্থানীয়রা জানান, রোববার বিকাল সাড়ে ৩টার দিকে বেশ কিছু লোক উজানচর-ঘাগুটিয়া খেয়াঘাটে নদী পারাপারের জন্য অপেক্ষা করছিল। এ সময় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বিদ্যুৎ চমকাতে থাকে। এতে বজ্রপাতে দুই নারী এবং ওই শিক্ষার্থী গুরুতর আহত হন। এ সময় ঘটনাস্থলে দুই নারীর মৃত্যু হলেও গুরুতর আহত অবস্থায় ওই শিক্ষার্থীকে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

 

হোমনার ওসি রফিকুল ইসলাম বলেন, বজ্রপাতে তিনজনের মৃত্যুর খবর পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..