✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

ভাইকে বাঁচাতে ঝাঁপ দিল বোন, মিলল তাদের নিথর দেহ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-০৫, | ০৮:১১:৪২ |

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার উত্তর কাইতলা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে ভাইকে বাঁচাতে গিয়ে পানিতে ঝাঁপিয়ে পড়েছিল বড় বোন, কিন্তু শেষ রক্ষা হয়নি দুজনের। পানিতে ডুবে দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

 

রোববার (৫ অক্টোবর) দুপুরে নোয়াগাঁও পশ্চিমপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন- ওই গ্রামের মো. সাদ্দামের ছেলে মো. শরীফ (৭) মেয়ে শিফা (৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে বাড়ির পাশের পুকুরে খেলা করছিল শরীফ। একপর্যায়ে অসাবধানতাবশত সে পুকুরের পানিতে পড়ে যায়। ছোট ভাইকে পানিতে ডুবে যেতে দেখে বড় বোন শিফা তাকে উদ্ধারের জন্য মুহূর্তেই পানিতে ঝাঁপিয়ে পড়ে; কিন্তু পানি বেশি থাকায় দুজনই তলিয়ে যায়। কিছুক্ষণ পর প্রতিবেশীরা পানিতে দুই শিশুকে ভাসতে দেখে দ্রুত তাদের উদ্ধার করে নোয়াগাঁও বাজারের ফার্মেসিতে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পরপরই দুই শিশুকে মৃত ঘোষণা করেন। এই আকস্মিক ও মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নবীনগর থানার ওসি শাহিনুর ইসলাম জানান, তিনি বিষয়টি সম্পর্কে অবগত নন। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করা হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..