✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

নভেম্বরের মধ্যে গণভোটসহ ৫ দাবিতে ইসিতে জামায়াতসহ ৮ দলের স্মারকলিপি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-৩০, | ০৭:০৩:০৫ |

আগামী মাসের মধ্যেই গণভোট আয়োজনসহ ৫ দফা দাবিতে নির্বাচন কমিশনে (ইসি) স্মারকলিপি জমা দিয়েছে জামায়াতে ইসলামীসহ সমমনা ৮টি রাজনৈতিক দল। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাতের পর স্মারকলিপি জমা দেন দলগুলোর নেতারা।

বৈঠক শেষে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল আব্দুল হালিম বলেন, নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজন করতে হবে। জাতীয় নির্বাচন আর গণভোট একদিনে দেয়া যাবে না। এ বিষয়টি স্মারকলিপিতে রয়েছে। এখন পরিস্থিতি পর্যবেক্ষণ করে নভেম্বর তিন তারিখ নতুন কর্মসূচি ঘোষণা দেয়া হবে।

 

তিনি আরও বলেন, কোনো কোনো দল সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) সংশোধনী আনতে বলেছে। কিন্তু সংধোধিত আরপিও হুবহু বহাল রাখতে হবে। এ সময় নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করার কথাও বলেন তিনি।

এর আগে, আজ ‎বেলা ১২টার দিকে আগারগাঁও মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ শেষে মিছিল নিয়ে নির্বাচন কমিশনে যায় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। মিছিল পূর্ব সমাবেশে দলটির নেতারা বলেন, নভেম্বরের মধ্যেই গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..