✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

আমাকে অনেকে লেডি সুপারস্টার বলে: শুভশ্রী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-৩০, | ০৬:৫৭:৪৪ |
ওপার বাংলার অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। এবার পর্দায় সাংবাদিকের ভূমিকায় দেখা মিলবে তার। মুক্তির অপেক্ষায় তার আগামী সিরিজ ‘অনুসন্ধান’। অদিতি রায়ের পরিচালনায় এই সিরিজে শুভশ্রীকে এক ক্রাইম জার্নালিস্ট অনুমিতার চরিত্রে দেখা যাবে।
 
সিরিজটির প্রচারণার মাঝেই ভারতীয় সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ‘লেডি সুপারস্টার’ তকমা নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন এই অভিনেত্রী। শুভশ্রীকে প্রায়শই গণমাধ্যম ও অনুরাগীদের পক্ষ থেকে ‘লেডি সুপারস্টার’ বলে সম্বোধন করা হয়।
এই প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাকেই অনেকে লেডি সুপারস্টার বলেন। কিন্তু শুধুই সুপারস্টার কথাটা কোথাও কোনও অভিনেত্রীকে বলতে শুনেছেন? এটাও তো আমাদের মাইন্ডসেট। হয়তো আস্তে-আস্তে বদলাবে।’
এদিকে, মুক্তির অপেক্ষায় থাকা সিরিজ ‘অনুসন্ধান’-এ শুভশ্রীকে এক সাহসী চরিত্রে দেখা যাবে। সিরিজটির গল্প মহিলা সংশোধনাগারের স্পর্শকাতর একটি বিষয়কে ঘিরে, যেখানে কোনও পুরুষের প্রবেশাধিকার না থাকা সত্ত্বেও একাধিক কারাবন্দি অন্তঃসত্ত্বা হচ্ছেন। এই কঠিন রহস্যের কিনারা করবেন সাংবাদিক অনুমিতার ভূমিকায় থাকা শুভশ্রী।
এই ধরনের সাহসী চরিত্রে অভিনয় প্রসঙ্গে শুভশ্রী বলেন, ‘আমি খুব খুশি যে এ রকম সাহসী চরিত্রে আমাকে ভাবা হয়েছে। আমার মনে হয়, এই বিষয়টা নিয়ে কথা বলা দরকার। খুব ছোট আকারে এই খবর প্রকাশিত হলেও তেমন ভাবে এটা নিয়ে আলোচনা হয়নি। আমরা তো শিল্পী, তাই আমাদের প্রতিবাদের মাধ্যমটাও একটু ভিন্ন রকম।’
শুভশ্রীর এই সিরিজ আগামী ৭ নভেম্বর ডিজিটাল প্ল্যাটফর্ম হইচই-এ মুক্তি পাবে। এর আগে ‘ইন্দুবালা ভাতের হোটেল’-এ তার অভিনয় প্রশংসিত হয়েছিল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..