✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

মেহজাবীন নন, ‘দম’-এর নায়িকা পূজা চেরী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-২৯, | ০৬:৩৪:১৩ |
দীর্ঘ প্রায় এক দশক পর নতুন সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন রেদওয়ান রনি। একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিতব্য এ সিনেমাটির নাম ‘দম’। আগেই ঘোষণা করা হয়েছে সিনেমাটিতে প্রথমবারের মতো একসঙ্গে কাজ করতে যাচ্ছেন দুই তারকা চঞ্চল চৌধুরী ও আফরান নিশো।
 
এরপর থেকেই গুঞ্জন উঠে, সিনেমাটিতে এ দুই তারকার বিপরীতে কে অভিনয় করতে যাচ্ছেন! গেল আগস্টেই দেশের একটি গণমাধ্যম এক প্রতিবেদনে জানিয়েছিল, সিনেমাটির নায়িকা হচ্ছেন পূজা চেরী।
তবে এরমধ্যে এও গুঞ্জন ছড়িয়ে পড়ে, ‘দম’-এর নায়িকা হতে যাচ্ছেন মেহজাবীন চৌধুরী। বিভিন্ন সংবাদ মাধ্যমেও এই তারকার নাম এসেছে। তবে অবশেষে নিশ্চিত হওয়া গেছে, মেহজাবীন নন, ‘দম’-এর নায়িকা পূজা চেরী। আর কিছুক্ষণের মধ্যেই আসবে ঘোষণা।
আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর গুলশান শুটিং ক্লাবে অনুষ্ঠিত হবে সিনেমাটির মহরত। আসন্ন ঈদুল ফিতরকে টার্গেট করে নির্মাণ হবে ‘দম’। বাংলাদেশ ছাড়াও সৌদি আরব, জর্দান এবং কাজাখস্তানের বিভিন্ন লোকেশনে শুটিং হবে সিনেমাটির।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..