✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

আবারও শাকিবের নায়িকা হচ্ছেন ইধিকা!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-২৮, | ০৬:০১:৫৯ |
শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’ দিয়ে শুরু, এরপর ‘বরবাদ’-এও নিজস্ব অভিনয় দিয়ে ঢাকাই দর্শকের মন জয় করে নিয়েছেন কলকাতার ইধিকা পাল।
 
সেই ধারাবাহিকতায় আবারও নতুন সিনেমায় জুটি বাঁধতে চলেছেন এই দুই শিল্পী। আসন্ন ঈদুল ফিতরের জন্য নির্মিত ‘প্রিন্স’ সিনেমাতে ফের শাকিবের সঙ্গে পর্দায় হাজির হতে যাচ্ছেন ইধিকা।
সূত্রের খবর, ‘প্রিন্স’-এর নায়িকা হিসেবে ইতিমধ্যে চূড়ান্ত হয়েছেন ইধিকা পাল।
সবকিছু ঠিকঠাক, এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।
প্রিন্স টিমের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, প্রায় ২৮ লাখ ভারতীয় রুপিতে ইধিকার সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে। তার মধ্যে ১৫ লাখ রুপি ইতিমধ্যে পরিশোধ করা হয়েছে। তবে আনুষ্ঠানিক ঘোষণা দিতে কিছুটা সময় নিতে চায় নির্মাতার টিম।
নব্বই দশকের ঢাকা শহরের আন্ডারওয়ার্ল্ডকে ঘিরে নির্মিত হচ্ছে ‘প্রিন্স’ সিনেমা। সিনেমাটি পরিচালনা করবেন আবু হায়াত। গল্প লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন, চিত্রনাট্য লিখেছেন তিনি নিজে এবং মোহাম্মদ নাজিম উদ্দিন।
এদিকে শাকিব খান এখন ব্যস্ত রয়েছেন ‘সোলজার’ নিয়ে।
এতে তার বিপরীতে অভিনয় করছেন তানজিন তিশা। অন্যদিকে ইধিকা এখন লন্ডনে ‘প্রজাপতি ২’-এর শুটিং করছেন, যেখানে তার বিপরীতে রয়েছেন দেব।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..