সর্বশেষ :
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ২০ আগস্ট হিরোশিমা-নাগাসাকি হামলার ৮১ বছর: বর্তমান বিশ্বে পারমাণবিক পরিস্থিতি কি? বৃষ্টিতে ভেসে গেল ম্যাচ, সরাসরি বিশ্বকাপের স্বপ্নও শেষ আয়ারল্যান্ডের সূচকের উত্থানে পুঁজিবাজারে চলছে লেনদেন দুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা সারাদিন ফুরফুরে থাকতে সকালটা শুরু করবেন যেভাবে আড়াই বছর পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ১১২ মরদেহ সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত করছে : রিজভী আইআরজিসির সংশ্লিষ্ট ইরাকি এয়ারলাইন্সের নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র মার্কিন ক্ষেপণাস্ত্রের মজুদ কমে যাওয়ার খবর ‍উড়িয়ে দিল যুক্তরাষ্ট্র

৫০ নাকি ৫২! বিতর্কের মাঝে বয়স জানিয়ে পোস্ট মালাইকার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-২৭, | ০৫:১৬:১১ |
বলিউডের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মালাইকা আরোরাকে ঘিরে দীর্ঘদিন ধরেই চলছিল বয়স বিতর্ক। সম্প্রতি নিজের জন্মদিনের কেক এবং সামাজিক মাধ্যমে পোস্ট করা ছবিতে মালাইকা দাবি করেন, তিনি ৫০ বছর পূর্ণ করেছেন। যদিও উইকিপিডিয়াসহ বিভিন্ন সূত্র অনুযায়ী তার বয়স ৫২।
 
গত ২৩ অক্টোবর নিজের জন্মদিন উদযাপন করেন মালাইকা। বন্ধু-বান্ধব ও ছেলে আরহান খানকে নিয়ে হওয়া সেই পার্টির ছবি মুহূর্তেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানেই নেটিজেনদের নজরে আসে জন্মদিনের কেকটি, যার ওপর লেখা ছিল ‘৫০’ সংখ্যাটি। এ দেখে অনেকেই প্রশ্ন তোলেন, যদি ২০১৯ সালে তিনি ৪৬তম জন্মদিন পালন করে থাকেন, তবে ২০২৫ সালে এসে কীভাবে তার বয়স ৫০ হতে পারে?
এরপর গত রোববার রাতে নিজের জন্মদিনের আরও কিছু ছবি পোস্ট করেন মালাইকা। সেখানে তিনি লেখেন, ‘আমার ৫০তম জন্মদিনকে এত আনন্দের সঙ্গে ভরিয়ে তোলার জন্য সকলকে ধন্যবাদ।’ এই পোস্টের মাধ্যমে অভিনেত্রী নিজেই নিজের বয়স ৫০ বলে দাবি করেছেন।
এদিকে, অভিনেত্রীর বোন অমৃতা অরোরাও মজা করে একটি পোস্টে লেখেন, ‘গত কয়েক বছর ধরে শুনছি, তোমার বয়স ৫০ বছর হয়ে গেছে। যাক, অবশেষে ৫০ পূর্ণ করলেন আমার সুন্দরী বোন।’
তবে মালাইকার ভক্তরা বলছেন, তার কাছে বয়স শুধুই একটি সংখ্যা। তিনি এখনও অনায়াসে নিজের বয়স ২৫ বলে চালিয়ে দেওয়ার যোগ্যতা রাখেন। বর্তমানে বয়স বিতর্ক ছাপিয়েও ভক্তরা মালাইকার সৌন্দর্য ও ফিটনেসের প্রশংসা করছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..