✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

কবে ও কোথায় পাওয়া যাবে বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিট

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-২৬, | ০৫:০৩:১৬ |

এএফসি এশিয়ান কাপের মূল পর্বে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ওঠা হচ্ছে না, এটা পুরোনো খবর। বাছাইপর্বে প্রথম ৪ ম্যাচের একটিতেও জয়ের দেখা পায়নি লাল-সবুজের প্রতিনিধিরা।

আগামী ১৮ নভেম্বর সন্ধ্যা ৬টায় রাজধানীর জাতীয় স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে জামাল ভুঁইয়ারা। এর আগে অবশ্য ১৩ নভেম্বর আফগানিস্তানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ মাঠে নামবে বাংলাদেশ।

ভারতের বিপক্ষে ঘরের মাটিতে অনুষ্ঠিতব্য ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে আগামী ৯ নভেম্বর দুপুর ২ টা থেকে। টিকিট পাওয়া যাবে অনলাইন মাধ্যম কুইকেটে। আর ৪ নভেম্বর পাওয়া আফগানিস্তান ম্যাচের টিকিটি।

 

প্রতারনা এড়াতে এবার বেশ কিছু নতুন ফিচার যুক্ত করতে যাচ্ছে টিকিট বিক্রি প্রতিষ্ঠান কুইকেট। সঙ্গে বাড়ছে স্টেডিয়ামে টিকিট চেকের বুথের সংখ্যাও।

ভারত ম্যাচের টিকিটের দাম ৪০০ টাকার বেশি করার পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে আফগানিস্তানের ম্যাচের টিকিট ৩০০ টাকার আশেপাশেই থাকছে বলে খবর।

এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের প্রথম চার ম্যাচে জয়ের দেখা পায়নি বাংলাদেশ জাতীয় ফুটবল দল। দুই ড্র ও দুই হারে টুর্নামেন্টের মূল পর্বে খেলার আশা আগেই শেষ হয়ে গেছে হাভিয়ের কাবরেরার দলের।

অবশ্য জয় না পেলেও মাঠে লড়াকু মনোভাব দেখিয়েছেন হামজা, সমিত, রাকিবরা। তাই প্রতিবেশী প্রতিপক্ষের বিপক্ষে ঘরের মাঠের এই ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ এখনও তুঙ্গে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..