✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

পাবনায় সড়ক দুর্ঘটনায় ২ শিশু শিক্ষার্থীসহ নিহত ৩

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-২৬, | ০৪:০২:৪৫ |

পাবনার বাঙ্গাবাড়িয়া এলাকায় ট্রাকের ধাক্কায় ভ্যানে থাকা তিন যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া দুই শিক্ষার্থী রয়েছে বলে জানা গেছে। তবে এখনও তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

রোববার (২৬ অক্টোবর) পাবনা সদর উপজেলার বাঙ্গাবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় ঢাকা-পাবনা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৭টার দিকে ঘটনাস্থলে দুইজন শিক্ষার্থী নিয়ে একটি ভ্যান দাঁড়িয়ে ছিল। এসময় পাবনামুখি একটি বাশবোঝাই দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে ধাক্কা দেয়। ট্রাকের নিচে চাপা পড়ে ভ্যানচালকসহ ওই দুই শিক্ষার্থী ঘটনাস্থলেই প্রাণ হারান।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। হাইওয়ে পুলিশের ওসি মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়েছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..