✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

সরকারি চাকরির বিশাল সুযোগ, আবেদন করতে পারবেন যারা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-০৫, | ১৫:০৯:২৯ |
গণপূর্ত অধিদপ্তর বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি আটটি শূন্য পদে মোট ৬৬৯ জনকে নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২৩ সেপ্টেম্বর অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আবেদন করা যাবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত। বিজ্ঞপ্তিতে বর্ণিত নিয়মাবলি সাপেক্ষে দেশের সকল জেলার স্থায়ী নাগরিকেরা (নারী-পুরুষ) অনলাইনে এ সব পদের জন্য আবেদন করতে পারবেন।

এক নজরে গণপূর্ত অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

প্রতিষ্ঠানের নাম

গণপূর্ত অধিদপ্তর

চাকরির ধরন

সরকারি চাকরি

প্রকাশের তারিখ

২৩ সেপ্টেম্বর ২০২৫

পদ ও লোকবল

৮টি ও ৬৬৯ জন

পদের নাম: স্টেনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ২৯টি
বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি

পদের নাম: নকশাকার
পদসংখ্যা: ৪১ টি
বেতন: ৯,৭০০-২৩,৪৯০ টাকা  (গ্রেড-১৫)
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ

পদের নাম: কার্যসহকারী
পদসংখ্যা: ১৪৪টি
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড–১৬)
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে এইচএসসি অথবা এইচএসসি ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ৭৬ টি
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড–১৬)
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি

পদের নাম: হিসাব সহকারী
পদসংখ্যা: ১১৯ টি
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড–১৬)
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে বাণিজ্য বিষয়সহ এইচএসসি পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উত্তীর্ণ।

পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ১৬১টি
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড–২০)

পদের নাম: নিরাপত্তা প্রহরী
পদসংখ্যা: ৮১ টি
বেতন:  ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড–২০)
শিক্ষাগত যোগ্যতা: ভালো দৈহিক গঠন, সুস্বাস্থ্যের অধিকারী ও সরকার কর্তৃক স্বীকৃত স্কুল থেকে অষ্টম শ্রেণি উত্তীর্ণ।

পদের নাম: মালি
পদসংখ্যা: ১৮টি
বেতন:  ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড–২০)
শিক্ষাগত যোগ্যতা: বাগানের কাজে ৩ বছরের অভিজ্ঞতাসহ সরকার কর্তৃক স্বীকৃত স্কুল থেকে অষ্টম শ্রেণি উত্তীর্ণ।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ৩১ অক্টোবর ২০২৫

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..