✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

চানখারপুলে ৬ জনকে হত্যা: আসামিদের বিরুদ্ধে নবম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-০৫, | ১৪:১২:২৯ |

জুলাই-আগস্টের আন্দোলনের সময় রাজধানীর চানখারপুলে ছয়জনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আজ নবম দিনের আজ রোববার (৫ অক্টোবর) অনুষ্ঠিত হবে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এই সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে। আজ মামলার তিনজন সাক্ষী জবানবন্দি দেবেন।

এর আগে, গত ২৫ সেপ্টেম্বর অষ্টম দিনের শুনানিতে তিনজন সাক্ষীর সাক্ষ্য ও জেরা সম্পন্ন হয়। এখন পর্যন্ত মোট ১৭ জন সাক্ষী জবানবন্দি দিয়েছেন। এদের মধ্যে কয়েকজন প্রত্যক্ষদর্শী এবং পুলিশ সদস্যও রয়েছেন।

এদিকে, আজ রোববার সকালে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের আরেক মামলায় এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান, আবদুল্লাহ হিল কাফিসহ ৮ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এছাড়াও মানবতাবিরোধী অপরাধের বিভিন্ন মামলায় আরও ৪ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..