✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

বিএসবি গ্লোবালের খায়রুল বাশার ১০ দিনের রিমান্ডে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-১৫, | ১২:৫৫:০০ |

মানি লন্ডারিং আইনের মামলায় বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান খায়রুল বাশারের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে দুপুরে খায়রুল বাশারকে আদালতে হাজির করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তাকে ১০ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন জানানো হয়। পরে শুনানি শেষে আদালত ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সোমবার রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে বাশারকে গ্রেফতার করে সিআইডি। গত ৪ মে গুলশান থানায় সিআইডি মামলাটি করে।

স্ত্রী ও ছেলেকে সঙ্গে নিয়ে এক সিন্ডিকেট গড়ে তোলার অভিযোগ রয়েছে খায়রুল বাশারের বিরুদ্ধে। বিদেশে উচ্চশিক্ষার জন্য পাঠানোর নামে অনেকের কাছ থেকে তিনি হাতিয়ে নেন মোটা অঙ্কের টাকা।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..