✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

ঢাকা-বরিশাল মহাসড়কে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-১৫, | ১২:৫৩:৪৫ |

মাদারীপুরের রাজৈর উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কে দুটি যাত্রীবাহী বাস ও একটি মালবাহী মিনি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার কামালদি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি মিনি ট্রাক চালিয়ে বরিশালের দিকে যাচ্ছিলেন চালক শাকিব (২১) ও তার সহকারী আমির হামজা (১৭)। কামালদি এলাকায় পৌঁছালে ঢাকাগামী খান পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। ঠিক সেই মুহূর্তে পিছন দিক থেকে আসা হানিফ পরিবহনের আরেকটি বাস ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এতে উভয় বাস ও ট্রাকের যাত্রী ও কর্মীরা আহত হন।

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ট্রাকচালক শাকিব ও হেলপার আমির হামজাকে প্রথমে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, সেখান থেকে ফরিদপুর এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়। দুর্ঘটনায় জড়িত যানবাহনগুলো জব্দ করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

-মাদারীপুর প্রতিনিধি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..