✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

পদ্মার দুই ইলিশের দাম সাড়ে ১৪ হাজার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-১৫, | ১২:৫০:০৬ |

রাজবাড়ীতে পদ্মা নদীর দুইটি ইলিশ সাড়ে ১৪ হাজার টাকায় বিক্রি হয়েছে। মঙ্গলবার সকালে স্থানীয় আনু খাঁয়ের আড়তে তিন কেজি ১০০ গ্রাম ওজনের দুইটি ইলিশ সাড়ে ১৪ হাজার টাকায় বিক্রি হয়।

জানা গেছে, মঙ্গলবার সকালে জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকার পদ্মা নদীতে স্থানীয় জেলেদের জালে বেশ কয়েকটি ইলিশ মাছ ধরা পড়ে। ইলিশগুলোর মধ্যে বড় দুইটি ইলিশ প্রতি কেজি চার হাজার ৫০০ টাকা কেজি দরে ১৩ হাজার ৯৫০ টাকায় ক্রয় করেন ফেরিঘাটের ব্যবসায়ী মো. শাহজাহান শেখ।

দৌলতদিয়া ফেরিঘাটের শাকিল সোহান মৎস্য আড়তের ব্যবসায়ী মো. শাহজাহান শেখ বলেন, সকালে দৌলতদিয়ার বিআইডব্লিউটিএর ঘাট সংলগ্ন মৎস্য আড়ত থেকে বড় দুইটি ইলিশ ১৩ হাজার ৯৫০ টাকায় ক্রয় করেছি। এরপর পাবনার রূপপুর এলাকার এক বাসিন্দার কাছে প্রতি কেজি চার হাজার ৬৫০ টাকা করে ১৪ হাজার ৪১৫ টাকায় বিক্রি করেছি।

তবে, পদ্মায় দীর্ঘদিন ধরে বড় ইলিশের সংকট বলেও জানান তিনি।

গোয়ালন্দ উপজেলার মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম বলেন, বর্তমানে পদ্মা নদীতে ইলিশেল প্রজনন ও উৎপাদন কমে যাচ্ছে। নদীর নাব্য সংকট, জলবায়ু পরিবর্তন এবং পানি দূষণের কারণে ইলিশের বিচরণ ও প্রজনন ব্যাহত হচ্ছে। ইলিশের দাম যে কারণে বাড়ছে।

-রাজবাড়ী প্রতিনিধি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..