সর্বশেষ :
হিরোশিমা-নাগাসাকি হামলার ৮১ বছর: বর্তমান বিশ্বে পারমাণবিক পরিস্থিতি কি? বৃষ্টিতে ভেসে গেল ম্যাচ, সরাসরি বিশ্বকাপের স্বপ্নও শেষ আয়ারল্যান্ডের সূচকের উত্থানে পুঁজিবাজারে চলছে লেনদেন দুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা সারাদিন ফুরফুরে থাকতে সকালটা শুরু করবেন যেভাবে আড়াই বছর পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ১১২ মরদেহ সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত করছে : রিজভী আইআরজিসির সংশ্লিষ্ট ইরাকি এয়ারলাইন্সের নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র মার্কিন ক্ষেপণাস্ত্রের মজুদ কমে যাওয়ার খবর ‍উড়িয়ে দিল যুক্তরাষ্ট্র ফিলিস্তিনই মুসলিম বিশ্বের প্রধান ইস্যু, সমর্থন অটুট রাখবে ইরান

স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-১২, | ১২:২৬:২৬ |

নেত্রকোনার কলমাকান্দায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছেন। শনিবার (১২ জুলাই) দুপুরে উপজেলার কৈলাটি ইউনিয়নের নত্তিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাবেয়া পারভীন (২৮) ও তার স্বামী মো. রাশেদ মিয়া (৩৩)। তারা উপজেলার কৈলাটি ইউনিয়নের নত্তিপাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, দুপুরের দিকে পারিবারিক তর্কের একপর্যায়ে রাশেদ মিয়া ঘরের দরজা বন্ধ করে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে গুরুতরভাবে আঘাত করেন। পরে তিনি নিজেই ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। স্বজন ও প্রতিবেশীরা গুরুতর আহত অবস্থায় রাবেয়া পারভীনকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে কলমাকান্দা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লুৎফর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, স্বামী প্রথমে স্ত্রীকে আঘাত করেন, পরে আত্মহত্যার পথ বেছে নেন। গুরুতর আহত অবস্থায় স্ত্রীকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ঘটনার তদন্ত চলছে।

-নেত্রকোনা প্রতিনিধি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..