✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

টালিউডে পা রাখছেন নওশাবা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-১২, | ১২:১৭:১৫ |

জনপ্রিয় অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ এবার পা রাখতে চলেছেন টালিউডে। তার প্রথম টালিউড সিনেমা ‘যত কাণ্ড কলকাতাতেই’ চলতি বছরের দুর্গাপূজায় মুক্তি পেতে যাচ্ছে। ছবিটি পরিচালনা করেছেন ওপার বাংলার খ্যাতিমান নির্মাতা অনিক দত্ত।

২০২২ সালে শুটিং শেষ হলেও নানা কারণে এতদিন আটকে ছিল ছবির মুক্তি। অবশেষে ফ্রেন্ডস কমিউনিকেশনের ব্যানারে নির্মিত সিনেমাটি মুক্তির তারিখ পেয়েছে। ইতোমধ্যে প্রকাশিত হয়েছে সিনেমার মোশন পোস্টার, যা দর্শকমহলে আগ্রহ বাড়িয়ে দিয়েছে।

সিনেমাটিতে নওশাবা অভিনয় করেছেন এক বাংলাদেশি তরুণীর চরিত্রে, যিনি নিজের শিকড়ের খোঁজে কলকাতায় আসেন। মূল চরিত্রে আছেন টালিউডের জনপ্রিয় অভিনেতা আবির চট্টোপাধ্যায়।

নওশাবা জানান, ‘সিনেমায় আমি আর আবির—দুজনেই ফেলুদার ভক্ত। গল্পের প্রতিটি স্তরে ছড়িয়ে রয়েছে সত্যজিৎ রায়ের প্রতি শ্রদ্ধা। তবে এটি সরাসরি কোনো গোয়েন্দা গল্প নয়।’

নওশাবা জানান, সবকিছু যেন এক ম্যাজিকের মতো ঘটেছে। হঠাৎ করেই অনিকদার টেক্সট পাই, তারপর অডিশনের মাধ্যমে সিনেমায় সুযোগ হয়। ২০২৩ সালের সেপ্টেম্বরে শুটিং করেছি। এখন যখন সিনেমাটি দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে, তখন মনে হচ্ছে—স্বপ্ন সত্যি হচ্ছে।

এই সিনেমাকে নওশাবা দেখছেন নিজের ক্যারিয়ারের নতুন এক অধ্যায় হিসেবে। সবকিছু ঠিক থাকলে মুক্তির সময় তিনি কলকাতায় যাওয়ার পরিকল্পনা করেছেন। সিনেমাটি শুধু একটি প্রজেক্ট নয়, বরং এটি তার জন্য দুই বাংলার সংযোগস্থলে নিজের শিল্পীসত্তার নতুন রূপ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..